দুই দিনের সফরে আজ গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় পৌঁছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করবেন। কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে সেখান থেকে টুঙ্গিপাড়ায় যাবেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *